সম্রাটের ছোট ভাই ফরিদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51448

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51448, 'post_views_count', '0')

0

ক্যাসিনো কেলেঙ্কারিতে আলোচিত নাম ঢাকা দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের ছোট ভাই ফরিদ আহমেদ চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। 

Advertisement

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জিজ্ঞাসাবাদ শুরু হয় তাঁকে। এর আগে গত ১৮ আগস্ট সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্টদের স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত।

অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করায় ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলার তদন্তে সম্রাটের স্ত্রী শারমিন চৌধুরী তার নামে থাকা মহাখালীর ডিওএইচএস এলাকার ১৩১৭ বর্গফুটের ফ্ল্যাট এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ফরিদ আহমেদ চৌধুরী ও মোস্তফা জামানের নামে কাকরাইলে ৪২৫৯ বর্গফুটের স্থাবর সম্পত্তি অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টার অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে দুদক আজ জিজ্ঞাসাবাদ করছে ফরিদ আহমেদ চৌধুরীকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here