সম্পত্তির জন্য বাবাকে নৃশংসভাবে হত্যা করলো তারই সন্তান

0
658

‘দ্বিতীয় স্ত্রীকে আরও সম্পত্তি লিখে দিতে পারেন এমন আশঙ্কায় ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় নিজের জন্মদাতা বাবাকে গলা কেটে হত্যা করেছে তারই সন্তান।’রবিবার পুলিশের কাছে এমন নৃশংস হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহতের প্রবাসী ছেলে মো. লিটন মিয়া।

Advertisement

পরে ধামরাই থানা পুলিশ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, বৃহস্পতিবার রাতে ঢাকার ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। জানা যায়, হত্যার রহস্য উদঘাটনে নিহতের দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর ছেলে লিটনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ধামরাই থানা পুলিশ। দীর্ঘসময় জিজ্ঞাসাবাদের পর ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপকচন্দ্র সাহার কাছে লিটন তার বাবাকে নিজ হাতে গলা কাটে হত্যার কথা স্বীকার করেন। এ সময় হত্যার কারণ হিসেবে লিটন বলেন, তার মা মারা যাওয়ার পর বাবা তাকে না জানিয়ে বিয়ে করেন। বিয়ের সময় লিখে দেন ১৫ শতাংশ জমি। আরও জমি তার বাবা তার দ্বিতীয় স্ত্রীকে লিখে দিতে পারেন এ আশঙ্কায় তিনি বাবাকে হত্যা করেছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here