সমালোচনার জন্ম দিয়েই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন সাফা কবির

0
881

বর্তমানে বাংলাদেশ বিনোদন জগতে জনপ্রিয় নাম সাফা কবির। ছোটপর্দায় বিভিন্ন নাটকে অভিনয় করায় সর্বস্তরে জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। মিডিয়া জগতে জশ-খ্যাতি থাকায় প্রায়ই তাকে নিয়ে আলোচনা হয়।

Advertisement

 

কিন্তু এবার সমালোচনার জন্ম দিয়েই ভক্তদের মাঝে আলোচনায় এসেছেন সাফা কবির। এদিকে পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের একটি বেসকারকারি রেডিও স্টেশনে এসে সাফা দাবি করেন, তিনি পরকালে বিশ্বাস করেন না। যদিও তিনি মুসলমান ঘরের সন্তান। আর এ নিয়েই সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এ সময় অনুষ্ঠানে সাফা কবিরকে এক ভক্ত মেসেজ করেন, আপনি পরকালে বিশ্বাস করেন? করলে তো চলাফেরা এমন হতো না? এমন প্রশ্নের উত্তরে সাফা কবির বলেন, ‘আমি একদমই পরকালে বিশ্বাস করি না। সত্যিকার অর্থে আমি যেটা দেখিনা। সেটা কখনো বিশ্বাস করিনা।’ এরপর উপস্থাপিকা কথাটিকে অন্যদিকে মোড় দিতে গিয়ে বলেন, ‘একচুয়েলি উনি (মেসেজ দাতা) বৈশাখে একটু বেশি খাওয়া দাওয়ার পর একটু ভাবে চলে গেছেন।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here