সমগ্র দেশব্যাপী ২০ থেকে ২৫ মার্চ চলবে রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ

0
5295

বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণের লক্ষ্যে এবং সমগ্র দেশব্যাপী ২০-২৫ মার্চ বিশেষ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে নি¤েœাক্ত কার্যক্রম পালন করবে।
২২ মার্চ বেলা ৩.০০ টায় রেলওয়ের ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা/কর্মচারীগণ, জিআরপি, আরএনবি, ব্যান্ড পার্টি এবং স্কাউট দল আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়ার জন্য সোহরাওয়ারর্দী উদ্যান ও ইঞ্জিনিয়ারিং ইনিষ্টিটিউট সংলগ্ন এলাকায় জমায়েত হবেন। পরবর্তীতে বিকেল ৪.০০ টায় রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে আনন্দ শোভাযাত্রা সোহরাওয়ারর্দী উদ্যান-মৎস ভবন-কদম ফোয়ারা-আব্দুল গণি রোড-জিপিও হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রবেশ করবে।

Advertisement

২০-২৫ মার্চ ২০১৮ সময়ে গুরুত্বপূর্ণ স্টেশন/রেলওয়ে ভবন/বিভাগীয় ভবন আলোকসজ্জায় সজ্জিত থাকবে।
রেলওয়ের উন্নয়ন সংক্রান্ত বুকলেট, লিফলেট, ব্রশিউর বিতরণ করা হবে। সকল গুরুত্বপূর্ণ স্টেশন ও ভবনসমূহে যেখানে বড়/ছোট টিভি স্ক্রীন আছে ও যে সকল ট্রেনের বগিতে টিভি স্ক্রীন আছে সে সকল টিভি স্ক্রীনে রেলওয়ের উন্নয়নের ভিডিও তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
সকল গুরুত্বপূর্ণ স্টেশনে যাত্রী সেবায় স্কাউটস সদস্যদের নিয়োগ করা হবে। সকল আন্তঃনগর, মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনের নির্ধারিত রেক এবং সকল কোচের ভিতরের আসন, ফ্যান, পর্দা এবং টয়লেটসমূহ, সকল বিশ্রামাগার ও প্লাটফর্ম পরিস্কার-পরিচ্ছন্ন রাখার ও হকার মুক্ত রাখার ব্যবস্থা গ্রহণ করা হবে।
মহিলা, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধিসহ অসুস্থ যাত্রীদের স্বাচ্ছন্দময় ভ্রমণ এবং স্টেশনে আরামদায়ক অবস্থা নিশ্চিত করা এবং ট্রেন ও স্টেশনে ফার্স্ট এইড বক্স সকলের দৃষ্টিগোচরে রাখা এবং এর মধ্যে রক্ষিত ঔষধ ও যন্ত্রসমূহ হালনাগাদ রাখার ব্যবস্থা গ্রহণ। যাত্রীদের টিকেট প্রাপ্তির বিষয়টি দ্রুততার সাথে সম্পন্ন করাসহ টিকেট প্রাপ্তিতে সম্মানিত যাত্রীরা যেন হয়রানির শিকার না হয় তার প্রতি সার্বক্ষনিক দৃষ্টি রাখা।
সম্মানিত যাত্রীদের যে কোন অভিযোগের বিষয়ে তাৎক্ষনিক/যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা।
ট্রেনের ইঞ্জিনে, ছাদে, বাফারে এবং দরজার হ্যান্ডেলে ঝুলন্ত অবস্থায় যাত্রীদের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণসহ ট্রেনের দায়িত্বরত লোকোমাস্টার, গার্ড, রেলওয়ে পুলিশ এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা। ট্রেনে মালামাল বুকিং, বোঝাই, পরিবহন ও গন্তব্য স্টেশনে খালাসে ব্যবসায়ীরা যেন হয়রানীর শিকার না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখাসহ ব্যবসায়ীদের সহযোগিতা প্রদান করা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here