সভাপতি তালেব, সম্পাদক জাকির ঃ আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর রংপুর বিভাগীয় কমিটি গঠন

0
636

স্টাফ রিপোর্টার: আসন্ন ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে রংপুর অঞ্চল। এরই মধ্যে ফেভারিট দলগুলোর সমর্থকরা নিজ নিজ দলের পতাকা উড়াতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় সবচেয়ে এগিয়ে আর্জেন্টিনা। বাংলাদেশের ৭০ ভাগ মানুষের প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন জানিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর রংপুর বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।

Advertisement

গতকাল শুক্রবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরী মাঠ সংলগ্ন রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে এক মত-বিনিময় সভা শেষে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রবীণ সাংবাদিক আবু তালেবকে সভাপতি, সাংবাদিক ও কবি জাকির আহম্মেদকে সাধারণ সম্পাদক, ক্রীড়া সংগঠক ইয়াসির আরাফাত জীবনকে সাংগঠনিক সম্পাদক, সাংবাদ ও সংস্কৃতিকর্মী ফরহাদুজ্জামান ফারুককে কোষাধ্যক্ষ, সাংবাদ ও সংস্কৃতিকর্মী জয় সরকারকে দপ্তর সম্পাদক, এস এম ইকবাল সুমনকে প্রচার সম্পাদক, শরীফুল্লাহ শরিফকে আপ্যায়ন সম্পাদক এবং মুকুট চৌধুরী তথ্য ও যোগাযোগ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি রেজাউল ইসলাম বাবু, সহ-সভাপতি ইসমাইল হোসেন প্রিন্স, আসাদুজ্জামান আফজাল, শাহ্ বায়েজিদ আহমেদ, শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম জীবন, নিরঞ্জন চক্রর্বুী, শহিদুল ইসলাম, আকিবুল রহমান মনু, শাহ নেওয়াজ জনি, আহসানুল হক সুমন, মোঃ মঞ্জুর মোর্শেদ মৌসুম, বুলবুল আহমেদ বুলেট, শাকিল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম তুষার, ইঞ্জিনিয়র আল আমীন সুমন , হৃদয় জেজে, সহ প্রচার সম্পাদক মোঃ আর রাফি, সম্পাদক মেহেদী হাসান প্রিন্স, সম্পাদক আরিফ ফয়সাল জুনায়েদ, সম্পাদক মোহসীন আলী, সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান, সম্পাদক আমিনুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আতিক সিহাব অনিক, সহ ক্রীড়া সম্পাদক আল আমীন ইসলাম রানা, সম্পাদক নাহিদ হাসান, সহ আপ্যায়ন সম্পাদক শাহরিয়ার সয়ন, সহ তথ্য ও যোগাযোগ সম্পাদক সাজ্জাদ হোসেন আকাশ। সাধারণ সদস্য দেবদাস সরকার, সনজয় সরকার, হোসেন মোফাজ্জল, নূর মোহাম্মদ, হিমেল, মিজানুর রহমান, আশিকুর রহমান, সাব্বির, প্রান্তি, নাহিদ, বাপ্পী, নিপা, বৃষ্টি, কলি, দৃষ্টি, সাদেক।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here