সবরকম প্রভাবের ঊর্ধ্বে থেকে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে

0
491

সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিয়েছে সৌদি আরব। তাৎক্ষণিক এক বিবৃতিতে এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

Advertisement

ওই হত্যাকাণ্ডে গভীর দুঃখ প্রকাশ করে এ ব্যাপারে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন গুতেরেস। তিনি বলেছেন, সবরকম প্রভাবের ঊর্ধ্বে থেকে এই হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন শুক্রবার রাতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে, খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে নিহত হয়েছেন। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম এক টুইটার বার্তায় লিখেছেন, ‘প্রথমে বলা হলো খাসোগজি কনস্যুলেট ত্যাগ করেছেন এবং তার নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি আরবের কোনো হাত নেই। এখন বলা হচ্ছে, সৌদি যুবরাজের অজ্ঞাতসারে কনস্যুলেটের ভেতরেই খাসোগজিকে হত্যা করা হয়েছে। নতুন এই ব্যাখ্যা মেনে নেয়া কঠিন।’ মার্কিন প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত প্রতিনিধি টেড লিউ সৌদি আরবের সর্বশেষ ঘোষণাকে ‘অর্থহীন’ আখ্যায়িত করেছেন। তিনি তুর্কি ও মার্কিন গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সংঘর্ষে’ নিহত ব্যক্তির দেহ করাত দিয়ে কেটে টুকরা টুকরা করার প্রয়োজন ছিল না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here