সবজি মেলা চলবে তিন দিনব্যাপী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 14920

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (14920, 'post_views_count', '0')

0

‘সারা বছর সবজি চাষে, পুষ্টি-স্বাস্থ্য অর্থ আসে’  প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় সবজি মেলা-২০১৮। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে প্রধান অতিথি হিসেবে নৌপরিবহন মন্ত্রী শাহাজাহান খান রোববার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Advertisement

কৃষিবিদ চত্বরে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। তিন দিনব্যাপী মেলা শেষ হবে ১৬ জানুয়ারি। মেলায় কৃষকের উৎপাদিত সব ধরনের সবজি প্রদর্শন করা হচ্ছে। জানতে চাইলে কৃষি তথ্য সার্ভিসের ফার্ম ব্রডকাস্টিং অফিসার মোহাম্মদ গোলাম মাওলা মেলার বিষয়ে বলেন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন চত্বরে তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে কৃষি মন্ত্রণালয়। কৃষিপ্রধান দেশ হিসেবে বাংলাদেশে এ ধরনের মেলার গুরুত্ব অনেক বেশি। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। নতুন নতুন সবজি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবার জাতীয় সবজি মেলায় ৮০টি স্টল এবং ৪টি প্যাভিলিয়ন রয়েছে। মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সবজি ও সবজি উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। মেলা উপলক্ষে কেআইবি অডিটরিয়ামে ‘পরিবর্তিত জলবায়ুতে পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে বছরব্যাপী নিরাপদ সবজি চাষ’ বিষয়ে সেমিনার আয়োজন করা হয়। কৃষি সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here