সন্দ্বীপে সাড়ে ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার দুই  

0
160

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি সন্দ্বীপ: চট্টগ্রামের সন্দ্বীপে  সাড়ে ৬ কেজি  গাঁজাসহ  ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।

Advertisement

মাদক কারবারিরা হচ্ছেন মুছাপুর ৭নং ওয়ার্ডের মাজেদ মিয়ার বাড়ীর মৃত আবুল কাশেমের পুত্র মো: সাইফুল ইসলাম ( ২৬) ও একই ওয়ার্ডের আবদুর রহমান কাজীর বাড়ীর লাল মিয়ার পুত্র মো: শামীম (৩৭)। 

সন্দ্বীপ থানা সূত্রে  জানা যায়,  গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের  গেপ্তার করেন। এ সময়ে আরো ২ জন মাদক  ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান পুলিশ।

গেপ্তারকৃত আসামিদের কে জিজ্ঞাসাবাদে আলমগীর (৪২) ও তাহের (৪০) নামে আরও ২ জনের নাম উঠে আসে বলে পুলিশ জানায়। তারা দুইজনই মুছাপুর ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।

 এ ঘটনায় সন্দ্বীপ থানা পুলিশেরর এসআই আবদুল হালিম বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন।

এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার  ইনচার্জ ( ওসি) মো: কবির হোসেন পিপিএম বলেন,মাদক কারবারিরা দেশ ও সমাজের দুশমন। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা সবসময় কঠোর।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here