সন্দ্বীপে উৎকন্ঠার নির্বাচনে নৌকা জয়ী: গুলিবিদ্ধ ১, গোয়েন্দা  কর্মকর্তাকে মারধর

0
181

মো: হাসানুজ্জামান সন্দ্বীপি,সন্দ্বীপ: সন্দ্বীপে উদ্বেগ-উৎকন্ঠায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন পূর্ববর্তী  সন্তোষপুর,এনাম নাহার মোড়,আলিমিয়া বাজারসহ বেশ কয়েকটি জায়গায় সহিংসতার ঘটনায় নির্বাচনের দিন সহিংসতা ছড়িয়ে পড়ার শঙ্কা ছিল। সেভাবে প্রস্তুতও ছিল  আইন-শৃঙ্খলা বাহিনী। পুলিশ,বিজিবি,কোস্টগার্ড, নৌ-বাহিনী,RAB নিয়ে পাঁচ স্তরের নিরাপত্তা বেষ্টনী ।

Advertisement

এরই মধ্যে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে সন্তোষপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে গোলাগুলির ঘটনা ঘটে।এতে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবলুর পায়ে গুলি লাগে। এ তথ্য সংগ্রহ করতে গিয়ে একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তাও মারধরের শিকার হয় বলে জানা গেছে। তাঁর ব্যবহৃত মোটরসাইকেল ও অন্যান্য জিনিসপত্র আইন-শৃঙ্খলা বাহিনীর একটি চৌকস টিম গিয়ে উদ্ধার করে। এ ঘটনার সত্যতাও স্বীকার করেন স্থানীয় চেয়ারম্যান মহিউদ্দিন জাফর।তিনি বলেন, সন্তোষপুর কওমী মাদ্রাসার পাশে নৌকার ভোটরদের আসতে বাধা দেয় স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। গোয়েন্দা সদস্যের সামনে পড়লে তিনি ভোটারদের ভোটদানে বাধা দিতে নিষেধ করায় তাঁর উপর এ হামলা।

উৎকন্ঠার এ নির্বাচনে ৫৪হাজার ৭শ৫৬ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মাহফুজুর রহমান মিতা নির্বাচিত হন।নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা.জামাল উদ্দিন চৌধুরী ঈগল প্রতীকে পেয়েছেন ২৮হাজার ৭০ভোট। মোট ভোট পড়েছে ৮৪হাজার ৮৬। শতকরা ৩৪.৭৬ হারে ভোট পড়েছে। ভোট বাতিল হয় ৩হাজার ৫শ ৫ভোট।

সন্দ্বীপ সংসদীয় আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নুরুল আকতার (মশাল) প্রতিকে পেয়েছেন ৫৬৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ উল্ল্যাহ (মোমবাতি) প্রতিকে পেয়েছেন ২২২ ভোট, ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির মুকতাদের আজাদ খান (আম) প্রতিকে পেয়েছেন ১৫০ ভোট, জাতীয় পাটির এম এ সালাম( লাঙ্গল) প্রতিকে পেয়েছেন ১৩৫ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আবদুর রহিম আজাদ (চেয়ার) প্রতিকে পেয়েছেন ১১৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পাটির নুরুল আনোয়ার হিরণ (একতারা) প্রতিকে পেয়েছেন ৭০ ভোট।

সন্দ্বীপ উপজেলার একটি পৌরসভা, ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ আসনে ৮৪ কেন্দ্রের ৫৪২ টি ভোট কক্ষে ২,৪১,২২৪ ভোটার রয়েছে। তাদের মধ্যে পুরুষ ভোটার ১,২৩,২৬২ জন, মহিলা ভোটার ১১৭২৪৩ জন।

 সন্দ্বীপ আসনে নিয়জিত আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিলন জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ জন, ম্যাজিস্ট্রেট ৫ জন, নৌ-বাহিনি ১২০ জন, কোষ্টগার্ড ২৩১ জন র‍্যাব ২৫ জন, বিজিবি ২ প্লাটুন ৭৪ জন, পুলিশ ২৯৫ এক কেন্দ্রে ১২ জন, ৮৪ কেন্দ্রে আনসার ১০০৮ জন প্রিসাইডিং অফিসার ৮৪ জন, সহকারী প্রিসাইডিং অফিসার ৫২১ জন, পোলিং অফিসার ১০৪২ জন জন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here