চট্টগ্রাম ব্যুরো, প্রেস বিজ্ঞপ্তি : দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকাকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হলেও আইন প্রয়োগকারী সংস্থার যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় সন্ত্রাসীরা উক্ত এলাকাকে তাদের একমাত্র নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে। গোপন সূত্রে জানা যায় যে, দেশব্যাপী জঙ্গী হামলার পিছনে এই সলিমপুরই সন্ত্রাসীরা আস্তানা গড়ে তোলে। এখান থেকেই দিক নির্দেশনাস্বরূপ দেশের বিভিন্ন স্থানে হামলার কলকাটি নাড়া হয় বলে গোয়েন্দা সূত্রে জানা যায়। উল্লেখ্য যে, সীতাকুন্ডের জঙ্গল সলিমপুর এলাকায় সাবেক সন্ত্রাসী খ্যাত আক্কাস র্যাবের ক্রসফায়ারে নিহত হওয়ার পর কিছুদিন উক্ত এলাকা শান্ত থাকলেও বর্তমানে পুরো এলাকাটি সন্ত্রাসীদের দখলে রয়েছে বলে অভিজ্ঞ মহলের ধারনা। উল্লেখ থাকে যে, গত ২৬ এপ্রিল সন্ত্রাসীদের চাঁদার দাবীতে এক্সপ্রেক্টা গ্রুপের ১৫ জন কর্মকর্তা/কর্মচারী গুলিতে আহত হয়েছেন। এক্সপ্রেক্টা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা নাছির উদ্দিন দিদার সাংবাদিকদের অভিযোগ করেন সিঙ্গাপুর নাছির নামে জনৈক এক সন্ত্রাসী উক্ত এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে। তার হুকুমই এখানে যত আইন চলে। চাঁদা দেওয়া ছাড়া কোন কাজ এখানে চলবে না বলে সিঙ্গাপুর নাছির হুংকার দিয়ে বলেছেন। অপরদিকে এক্সপ্রেক্টা গ্রুপের অপর কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন বলেন গত ২৬ এপ্রিল দিবালোকে সন্ত্রাসী সিঙ্গাপুর নাছিরের সন্ত্রাসী বাহিনী তাদের চাঁদার দাবীতে আমাদের কর্মকর্তা কর্মচারীদের উপর গুলি বর্ষণ করে। এতে এক্সপ্রেক্টা গ্রুপের কমপক্ষে ১৫ জন কর্মী আহত হয়েছে। গুলিতে আহত বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়াছে ১। আর্মি কামাল (৬৫), রনি (৩৫), সাব্বির (৩০), কবির (৩০), আমির হোসেন (২৮), রিপন (৩২), রতন (৩০), শহীদুল (৩৮), মেজবাহ্ (৩০)। এরা সন্ত্রাসীদের কর্মকান্ডে চাঁদা দিতে বাঁধা দেওয়ায় সিঙ্গাপুর নাছিরের সন্ত্রাসী গ্রুপ এক্সপ্রেক্টা গ্রুপের উপর হামলা চালিয়ে ১৫ জনকে গুরুত্বর আহত করেন। এদের মধ্যে আর্মি কামালকে গতকাল রোববার ৩০ এপ্রিল মারাত্মক আহত অবস্থায় এ্যাপোলো হসপিটালে ভর্তি করা হয়। অপরদিকে চমেক হাসপাতালে ভর্তিরত রনির অবস্থায়ও আশংকাজনক বলে চমেকের কর্তব্যরত চিকিৎসরা জানিয়েছেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম সিডিএ এর অধীনে কালু শাহ্ বায়েজিদ ফোর লেইন সড়কের কাজের দায়িত্ব পেয়ে এক্সপ্রেক্টা গ্রুপ ফোর লেইন সড়কের নির্মাণ কাজ করছিলেন বলে সিডিএ সূত্রে জানা যায়। সর্বশেষ সংবাদে জানা যায় যে, এ ঘটনায় সিঙ্গাপুর নাছিরকে ১নং আসামী করে চট্টগ্রামের সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
