সন্তান খুঁজছে নিখোঁজ বৃদ্ধ বাবাকে খুঁজছে

0
447

রাজধানীর মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে মোহাম্মদ শাহজাহান নামের ৭৩ বছরের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।

Advertisement

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এ ঘটনায় মঙ্গলবার আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিখোঁজের ছেলে মোহাম্মদ শাহরিয়ার।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জিডিতে বলা হয়েছে, মোহাম্মদ শাহজাহান আদাবরের মনসুরাবাদ হাউজিং এলাকার সি ব্লকের ৪ নম্বর রোডের ৪৭ নম্বর বাসা থেকে বেলা সাড়ে ১১টায় বের হয়ে আর ফেরেননি। পরিচিত সব জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে আরও উল্লেখ করা হয়েছে, শাহজাহানের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রঙ ফর্সা। পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি ও কালো কটন প্যান্ট। তার মুখের দাড়ি আর মাথার চুল ছোট। তিনি ঢাকার ভাষায় কথা বলেন।

নিখোঁজের সন্ধান পেলে আদাবর থানা যোগাযোগের জন্য অনুরোধ করেছে তার পরিবার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here