সন্তানদের খাবার জোগার করতে না পারায় এক মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 42214

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (42214, 'post_views_count', '0')

0

সালমা বেগম (৩২) নামে ফরিদপুরের ভাঙ্গায় নিজের চিকিৎসা ও সন্তানদের খাবার জোগার করতে না পারায় এক মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।উপজেলা হামিরদী ইউনিয়নের ভিমিরকান্দা গ্রামে রোববার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সালমা বেগম ওই গ্রামের তাবিজ বিক্রেতা ইকরাম মাতব্বরের স্ত্রী।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে রান্না ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সালমা বেগম। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ জানান, সালমা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ্যতায় ভুগছিলেন। নিজের চিকিৎসা ও সন্তানদের খাবার জোগার করতে না পারায় তিনি মানসিক যন্ত্রণায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসব কারণেই তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here