সকল প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ- মোঃ আজিজুল হুদা চৌধুরী সুমন!

0
7016

প্রথমেই সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ পাকের প্রতি, যিনি আমাকে আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার তৌফিক দিয়েছেন।

Advertisement

শুকরিয়া- আলহামদুলিল্লাহ!

গতকাল ছিলো আমার জন্মদিন! 

আমার মতো একজন অতিক্ষুদ্র মানুষের জীবনে যদিও জন্মদিনের তেমন কোন গুরুত্ব নেই তবুও আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর প্রতি লাখো কোটি শুকরিয়া।আমার প্রাণপ্রিয় বাবা-মায়ের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের কল্যাণে আমি আজ “মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন ” আমি সবার কাছে দোয়া চাই। আমি যেন আমার জন্মকে সার্থক করতে পারি আমার কর্মের মাধ্যমে।

আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্ম দিয়েছি কত রূপকথা, ছোট বড় গল্প আর নাটক। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।! এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন। সেই জন্য আমি আমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আল আমিনের কাছে দায়বদ্ধ। তিনি আমায় সৃষ্টি করেছেন তিনিই আমার রব।

প্রত্যেকটি মানুষের কাছে তার জন্মদিনের বার্তাটি আনন্দের। আমার কাছে ও তাই তেমনই। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতায় মানুষ আজ হতাশাগ্রস্থ। মানুষের মাঝে আজ আন্তরিকতা, ভালোবাসার বড়ই অভাব। কেউ কাউকে যেন বিশ্বাসই করতে চায় না। এটা আমাদের জন্য দূভাগ্যের।

আজ থেকে মৃত্যুর এক বছর কাছাকাছি চলে এলাম! জীবনটা অনেক সুন্দর যদি সুন্দর করে দেখা যায়। তবে একথাও ঠিক বিচিত্র এই জীবনে বৈচিত্রময় হয়ে ওঠা অনেকটাই কঠিন। যারা হয়ে উঠতে পারে তাদেরকেই মানবজাতি সারাজীবন মনে রাখে। আমার কথা তো কাল সকলেই ভুলে যাবে! তাতে আমার কোন আফসোস নেই, নেই কোন অভিযোগ। আমি শুধু ক্ষমাপ্রার্থী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে।

যাক এসব কথা………!

ইতিমধ্যে  অনেকেই  আমাকে ভালোবেসে     

ফেইসবুক, মেসেঞ্জার ও মোবাইলে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রথমেই সেই সকল শ্রদ্ধাভাজনদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার অন্তরের অন্ত:স্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন  সহ লাল গোলাপের অনাবিল সু-গন্ধিত শুভেচ্ছা জানাচ্ছি কিছু মেসেজ সত্যিই অনেক আবেগের ভালোলাগার ছিলো। সাথে সাথে আপনাদের সকলের সুন্দর ভবিষ্যত এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের এই অফুরন্ত নিস্ক্লুস ও স্বাচ্ছন্দময়ী ভালোবাসা আমার হৃদয়ের গভীরে অনাবিল স্থান হয়ে থাকবে। আপনাদেরকে স্মরণ রাখবো আজীবন। আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা করছি!

 ধন্যবাদ সবাইকে

মোঃআজিজুল হুদা চৌধুরী সুমন

সভাপতি

জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি

ঢাকা মহানগরদক্ষিণ          

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here