সকল অনিয়ম জাতীর কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে : মন্ত্রী গাজী

0
632

২৩ অক্টোবর শুক্রবার রূপসী গাজী ভবনে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন।

Advertisement

সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন,অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিক ব্যাধি সহ সকল অনিয়ম জাতীর কাছে সাংবাদিকদের তুলে ধরতে হবে। মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা জাতির দর্পন। মন্দের পাশাপাশি ভালো সংবাদকেও গুরুত্ব দিতে হবে। তবেই জাতি সাংবাদিকতার সুফল পাবে।

উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভূইয়া, মুড়াপাড়া ইউনিয়ণ পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সহ-সভাপতি শফিকুল আলম মামুন, হানিফ মোল্লা, অর্থ সম্পাদক ইমদাদুল হক দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক রোবেল মাহমুদ, দপ্তর সম্পাদক শাহেল মাহমুদ, এ আর ইব্রাহিম, কাউছার আহমেদ, আলম হোসেন, রাশেদুল ইসলাম, রনি আহমেদ, বি এম আবুল হাসনাত, শরিফ হোসেন, ফায়িম, ইমন মিয়া, সাজিদ প্রমুখ।

পরে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here