সংবিধান সম্মত একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে কোন ষড়যন্ত্র-চক্রান্ত বাংলাদেশের মানুষ মেনে নেবে না ……….. শেখ শহীদুল ইসলাম

0
867

সংবিধান সম্মত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে জাতীয় গণতান্ত্রিক লীগের উদ্যোগে আজ সকাল ১১টা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেহেরবা প্লাজার ১৫ তলায়, বিএনএ কনফারেন্স হলে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম.এ জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি- জেপি’র মহাসচিব, সাবেক সফল শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা এড. খন্দকার শামসুল হক রেজা, বাংলাদেশের ডেপুটি এটর্নী জেনারেল এড. হারুন অর রশীদ, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই মানিক, আওয়ামী লীগ নেতা আ.স.ম মোস্তফা কামাল, ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম.এ ভাসানী, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, জাতীয় গণতান্ত্রিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জন রায়, জাতীয় পার্টি জেপি’র সহ সম্পাদক তালুকদার নাসিরউদ্দিন জুয়েল প্রমুখ।

Advertisement

 

প্রধান অতিথির ভাষণে শেখ শহীদুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং প্রায় ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশ প্রতিষ্ঠা হয়েছে সে দেশ চলবে সংবিধান সম্মতভাবে। আর আগামী একাদশ সংসদ নির্বাচনও হবে সংবিধান সম্মত। কোনরকম ষড়যন্ত্র-চক্রান্ত বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আসুন, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের চেতনার শক্তিসমূহ ঐক্যবদ্ধ হই। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান সম্মতভাবে হবে। সেই নির্বাচনের মাধ্যমে সরকারও হবে মুক্তিযুদ্ধের চেতনার শক্তি এবং বিরোধীদলও হবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যারা সংবিধান না মেনে নির্বাচন না করে মানুষ পুড়িয়ে হত্যা করে, সন্ত্রাসী কর্মকা- চালায়, নির্যাতন-নিপীড়ন করে তাদেরকে সংবিধান অনুসারে বয়কট করে বিচারের আওতায় আনতে হবে। তবেই স্বার্থক হবে আজকের এই আলোচনা সভার।

এড. খন্দকার শামসুল হক রেজা বলেন, সংবিধানের বাইরে কোন প্রকারে দেশ পরিচালনা হতে পারে না। একমাত্র সংবিধানই দেশের নির্বাচন করার দিকদর্শন হিসেবে কাজ করে। আসুন আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন। দেশে স্থিতিশীলতা, শান্তি, উন্নয়ন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখি, মানুষে মানৃষে ভ্রাতৃত্ব সৃষ্টি করি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here