সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকে অস্ত্র ঠেকিয়ে হত্যা চেষ্টা

0
1002

ভুয়া সংগঠনের নামে মহাখালী বনানীতে চলছে চাঁদাবাজি ও আইন বিরোধি কর্মকান্ড। এ ব্যপারে প্রকাশিত সংবাদের সূত্র ধরে গত ০৭.০৯.২০ তারিখে কাউন্সিলর নাসিরের ঘনিষ্ট আতর আলী এ প্রতিবেদককে বার বার ফোন দিয়ে বলে যেন কাউন্সিলর সাথে দেখা করি। নয়তো তুলে নিয়ে আসা হবে। তখন এ প্রতিবেদক জানায় আপনার কিছু বলার থাকলে আমার অফিসে এসে দেখা করুন। পরবর্তী অটো শামীম ও আতর আলী বিভিন্ন ভাবে হুমকি ধমকি অব্যাহত রাখেন।

Advertisement

গত ০৭.০৯.২০ তারিখে প্রতিবেদক তার কর্মক্ষেত্রে উদ্দেশ্যে রওনা হলে হঠাৎ নিজস্ব গাড়ি হর্ন নষ্ট হয়ে গেলে এ প্রতিবেদক সেখানে মেকানিক্সের দোকানে গেলে তখন হঠাৎ অটো শামীম কাউন্সিলর নাসিরের ভাড়াটিয়া ক্যাডার সবুজ,পুলিশের সোর্স ইলিয়াস,ভাইগ্না রুবেল,ছাএলীগের তুহিন,টেলি সুমন ও তার দলবল নিয়ে কাউন্সিলর নাসিরে এ সংবাদ প্রকাশককে যেতে বলে ।

আরও বলে যদি কাজে বাধা দেয়া হয় তাহলে প্রতিবেদককে গুলি করা হবে। তাদের কথামতো যেতে না চাইলে, হাজি হাসমত আলি ম্যানসনিএইচ -২৪ মহাখালী, আমতলি, থানা: বনাণী, ঢাকা ঠিকানায় অস্ত্র ঠেকিয়ে বলে এখানেই মেরে ফেলব। সেখান থেকে প্রতিবেদকে জোর করে তুলে নিয়ে যায়।

ওয়ারলেস গেট কমিউনিটি সেন্টার নিচ তলায় কক্ষে নিয়ে প্রতিবেদকের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। প্রথম অবস্থায় ফোন কেড়ে নেয় সঙ্গে থাকা সবুজ। পরবর্তীতে মানিব্যাগ থেকে শুরু করে সকল কিছুই তাদের দখলে নিয়ে নেয়। যখন নির্যাতন করছিল হঠাৎ তখন চিৎকারের শব্দে আশেপাশে লোকজন জোর হওয়ার ভয়ে এ প্রতিবেদককে নিয়ে যায় ২তালায়।

সেখানে নিয়ে আবারো করা হয় নির্যাতন, এভাবেই ঘন্টার পর ঘন্টা নির্যাতনে মাটিতে লুটিয়ে পড়লে পরবর্তীতে তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে পকেটে ইয়াবা ঢুকানোর চেষ্টা করে। তাদের নির্যাতন এতই ভয়াভহ ছিল যে প্রতিবেদক বেহুশ হয়ে পড়েন। ভাড়াটিয়া সন্ত্রাসী সবুজ বলে, কাউন্সিলর মো: নাছির আমাদের যেভাবে বলেছে আমরা সেখভাবে কাজ করতে বাধ্য।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here