ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

0
662

কিশোরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)স্কুল থেকে ফেরার পথে শ্রেণির দুই ছাত্র মেয়েটিকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এমন অভিযোগে একই স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছেন মেয়েটির মা। দুপুরে কিশোরগঞ্জের হোসেনপুরে স্কুল ছুটির পর বাড়ি ফিরছিল মেয়েটি। স্বজনদের অভিযোগ, এ সময় একই স্কুলের দশম শ্রেণির দুই ছাত্র মেয়েটিকে রাস্তা থেকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

Advertisement

পরে মেয়েটি বাড়িতে গিয়ে স্বজনদের বিষয়টি জানান।

হোসেনপুর থানার পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন বলেন, মেয়েটির স্বজনদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরই দুই কিশোরের বিরুদ্ধে মামলা করা হয়েছে। স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। পুলিশ আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here