শ্রম সম্মেলনে যোগ দিতে আজ রাতে জেনেভা যাচ্ছেন আইনমন্ত্রী

0
589

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১০৭তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন (আইএলসি) এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৩৩তম সভায় যোগদানের উদ্দেশে বুধবার মধ্যরাতে ঢাকা ত্যাগ করছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি আগামীকাল দুপুরে জেনেভা পৌঁছবেন এবং ১ জুন বিকাল তিনটায় আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রাইডার এর সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে তিনি বাংলাদেশে শ্রমিক অধিকার সুরক্ষায় বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরবেন।

Advertisement

সম্মেলনে আইনমন্ত্রী ৪০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। প্রতিনিধি দলে শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. রুহুল আমীন ও মো. রেজাউল হক চৌধুরী, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, শ্রম সচিব আফরোজা খানসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ব্যবসায়িক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছেন। গত ২৮ মে থেকে এই আন্তর্জাতিক সম্মেলন জেনেভায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী ৯ জুন এটি শেষ হবে।
এবারের আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের জন্য সুখবর হলো বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোন শুনানী হবে না। উল্লেখ্য ২০১৬ সালে অনুষ্ঠিত ১০৫তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশকে তিরষ্কার করা হয় এবং শ্রম অধিকার সুরক্ষার জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয় যা বিশেষ অনুচ্ছেদ নামে পরিচিত। এর পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনমন্ত্রী আনিসুল হক-এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেনেভায় অনুষ্ঠিত ১০৬তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে পাঠান। সম্মেলনে আইনমন্ত্রী আন্তর্জাতিক শ্রম সংস্থার ওইসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন এবং বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহারের বিষয়ে জোর প্রচেষ্টা চালান। ফলে বিশেষ অনুচ্ছেদ প্রত্যাহার করে নেওয়া হয়। ১০৬তম সম্মেলনে আইনমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তা যথাসময়ে বাস্তবায়ন করায় এবছর আন্তর্জাতিক শ্রম সংস্থার শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। ফলে বিগত চার বছরের মধ্যে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রম অধিকার নিয়ে কোন শুনানী হবে না। যেহেতু গতকাল আন্তর্জাতিক শ্রম সংস্থার একটি সভায় শুনানির তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর আগে তা জানা যায়নি সেহেতু গতবছরের ধারাবাহিকতায় আইনমন্ত্রীকে দলনেতা করে এবারের শ্রম সম্মেলনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেজন্য তিনি জেনেভা যাচ্ছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here