শ্রীপুরে রাবেয়া ‘ল’ এক্সিল চেম্বার উদ্বোধন

0
243

গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা জজ কোর্টের আইনজীবী অ্যাড. আজিজুল হাকিম এর রাবেয়া ‘ল’ এক্সিল চেম্বারের উদ্বোধন হয়েছে।

Advertisement

শুক্রবার বিকেলে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের সাটিয়াবাড়ীর (মধ্য পাড়া) এলাকার সুমন মার্কেটে এই শুভ উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী . হাবিবুর রহমান (হাবিব), গাজিপুর জজ কোর্টের সিনিয়র আইনজীবী মো. ইমরান কাজী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী . হালিমুর রশীদ নান্নু, আনিসুর রহমান শিমুল,গাজীপুর জজ কোর্টের আইনজীবী মিনহাজ সুমন ও আদনান ভূঁইয়া।

রাবেয়া ‘ল’ এক্সিল চেম্বার পরিবারের সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here