শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে অবসর প্রাপ্ত সেনা বাহিনী মেজরের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শ্রীনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলা পরিষদ সংলগ্ন একটি বহুতল ভবনের চারতলা ফ্ল্যাট থেকে ফরিদা ইয়াসমিন ববি (২১) নামে এই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
অবসর প্রাপ্ত সেনা বাহিনীর মেজরের ফ্লাটের কাজের মেয়ে ঝিনু আক্তার জানায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সে ঐ ফ্লাটে কাজ করতে গেলে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া দেখতে পায়। এক পর্যায়ে অবসর প্রাপ্ত সেনা মেজর তার স্ত্রীকে প্রচন্ড মার-ধর করে। এতে ফরিদা ইয়াসমিন ববি অসুস্ত হয়ে পরলে তাকে খাটের উপড় শুইয়ে রাখা হয়। ঐ ফ্লাটের কাজ শেষ করে কাজের মেয়ে ঝিনু আক্তার অন্যত্র চলে যায়। পরবর্তিতে রাত আনুমানিক সারে ৮ টার দিকে কাজে এসে দেখতে পায় ফরিদা ইয়াসমিন ববি ফ্ল্যাটের একটি কক্ষে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. ইউনুচ আলী জানায়, উপজেলার আজাহার মোল্লার ছয়তলা ভবনের চারতলা ফ্ল্যাটের একটি কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়। গৃহবধু ববি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া সেনা বাহিনীর অবসর প্রাপ্ত মেজর এস এম মিরাজ উদ্দিনের স্ত্রী। আরিন নামে তাদের ৩ বছরের একটি সন্তান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। মরদেহটি উদ্ধারের সময় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মিরাজউদ্দিনকে ফ্ল্যাটে পাওয়া যায়নি।

