শ্রীনগরে ফাঁসির দন্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

0
557

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে ফাঁসির দন্ড প্রাপ্ত দীর্ঘ দিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ উপজেলার ব্রাম্মন খোলা এলাকা থেকে ফাঁসির দন্ডাদেশ প্রাপ্ত আসামী সালাউদ্দিন টিটু (৫০) কে নিজ বাড়ি হতে গ্রেফতার করে।

Advertisement

সে ওই এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইউনুচ আলী জানান, টিটু ঢাকার শ্যামপুর থানার জাকির হত্যা মামলার আসামী। শ্যামপুর থানার জুরাইন এলাকায় ১৯৯৯ ইং সালে জাকির হোসেনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকান্ডের ঘটনায় জাকিরের পিতা আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় টিটু এজাহার ভূক্ত আসামী। মামলা নম্বর ২২(১১) ১৯৯৯। ওই মামলায় ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মোঃ আবু হানিফ ২০০৫ সালে আসামীদের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here