শ্বশুর বাড়ির তিন জনকে ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিকের সাথে পালিয়েছে গৃহবধূ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54051

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54051, 'post_views_count', '0')

0

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর, ননদসহ এক শিশুকে জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়ে সুরাইয়া (১৯) নামের গৃহবধূ প্রেমিকের সাথে পালিয়েছে।
বুধবার (২১ই অক্টোবর) সদর উপজেলার বড় বাকাইল গ্রামে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, আরজু মিয়ার ছেলে কালাম মিয়া গত প্রায় ৩ মাস আগে সুরাইয়াকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর থেকেই পরিবারের সদস্যরা সুরাইয়ার আরেক জায়গায় সর্ম্পক আছে, এমন সন্দেহ হয়।

Advertisement

বুধবার সকালে বাড়ির লোকজন আরজু মিয়া (৭০), তার মেয়ে পারভীন (২০) ও পারভীনের মেয়ে ছামিয়াকে (৮) অচেতন অবস্থায় ঘরে পায়। কিন্তু কালামের স্ত্রী সুরাইয়াকে খোঁজে পাওয়া যায়নি।

পাশাপাশি কালামের ছোট বোন খাদিজাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অসুস্থ অবস্থায় তিন জনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে তাদেরকে ভর্তি করা হয়।

কামালের চাচা সাহাদ মিয়া জানান, সুরাইয়ার উত্তর সুহিলপুর গ্রামের এক ছেলের সাথে অবৈধ সম্পর্ক ছিল। সুরাইয়াকে বিয়ের প্রস্তাবও দিয়েছে ওই ছেলে। তার ভাতিজি খাদিজারও ওই ছেলের বন্ধুর সাথে প্রেম ছিল।

এজন্যই দুই জন একসাথে পালিয়েছে বলে সাহাদ মিয়া অভিযোগ করেন। খবর পেয়ে তিনি গুরুত্ব অসুস্থ তিন জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন হাসপাতালে মেডিসিন বিভাগে দুই জনকে ও শিশু বিভাগে একজনকে ভর্তি দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরকীয়ার প্রেমের জেরেই জুসের সাথে ঘুমের ওষুধ খাইয়েছে কিনা তা প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে না। তবে এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা তদন্ত করে এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করবো।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here