শৈত্যপ্রবাহ আর শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চল

0
612

দেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার নতুন রেকর্ডের পর আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহ ধরে বয়ে চলা শৈত্যপ্রবাহ আর শীতে বিপর্যস্ত হয়ে পড়া উত্তরাঞ্চলে সূর্যের দেখা মিলেছে অবশেষে। সকাল ৯টা থেকে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে।

Advertisement

আজ সোমবার ভোরে নীলফামারীর ডিমলায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ ডিগ্রি সেলসিয়াস ও কুড়িগ্রামের রাজারহাটে ছিল ৩.২ ডিগ্রি সেলসিয়াস। রংপুর আবহাওয়া অফিসের দেয়া তথ্য মতে, আজ সকাল ৬টায় রংপুরে সর্বনিম্ন ৪ দশমিক ৯ ডিগ্রি, ৯টায় ১০.২ এবং বেলা ১২টায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রংপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, দিনে তাপমাত্রা একটু বেশি থাকলেও রাতে তা কমে আসছে। এ ছাড়া রংপুর বিভাগের বেশিরভাগ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে চলে এসেছে। পাশের বিভাগ রাজশাহীর অবস্থাও একই। সকালে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। এদিকে তাপমাত্রা হঠাৎ করে নিচে নেমে যাওয়ায় শীতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে তীব্র শীতে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। ঠাণ্ডা নিবারণ করতে অনেককে খড়কুটো জ্বালিয়ে রাখতে দেখা গেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here