গত ১৫ ডিসেম্বরে শুরু হওয়া ধানমন্ডির র্যাংস্ নাসিম স্কোয়ারের ২য় তলায় ডায়মন্ড ওয়ার্ল্ড এর নিজস্ব শোরুমে চারদিন ব্যাপি আয়োজিত ভিক্টরি ডে ব্রাইডাল ফেয়ার ব্যাপক ক্রেতা সাধারণের উপস্থিতির মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে। মেলা উদ্বোধনে পর পরই মেলায় ক্রেতা ও দর্শনার্থীদের ঢল নামে। ক্রেতাদের হাতে আন্তজার্তিক মান সম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে জুয়েলারীতে প্রথম ওঝঙ ঈবৎঃরভরবফ জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি। এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারের ও বেশী ডিজাইনের প্রোডাক্ট প্রতিষ্ঠানটির সমৃদ্ধ ভান্ডার থেকে প্রদর্শনীতে দর্শনার্থী ও ক্রেতা সাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। মূলত রোজ গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন এর প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহ পরিলক্ষিত হয়েছে। মেলায় কেনাকাটায় ক্রেতা সাধারণদের জন্য ছিল শর্ত সাপেক্ষে রচযড়হব ৭ ফ্রি ! এছাড়াও ছিল উওঅগঙঘউ ঔঊডঊখখঊজণ এর উপর ৩০% উওঝঈঙটঘঞ, এঙখউ ঔঊডঊখখঊজণ এর গঅকওঘএ ঈঐঅজএঊ ঋজঊঊ
মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীরা মেলার সার্বিক আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করে, সকলের মুখেই ডায়মন্ড ওয়ার্ল্ডের পণ্যের গনগত মান ও ডিজাইনের প্রশংসার কথা উচ্চারিত হচ্ছিল। বিশেষ করে অনেকেই এই প্রথম ইয়োলো গোল্ড ও হোয়াইট গোল্ডের পাশাপাশি রোজ গোল্ড দেখার সুযোগ পেয়ে অনন্দিত।
মেলার মূল আয়োজক জনাব দিলিপ কুমার বলেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর লক্ষ্য শুধুই অর্থ উপার্জন করা না, আমাদের একটি সামাজিক দায়বদ্ধতাও রয়েছে। তাছাড়া বিজয়ের আনন্দকে বাড়িয়ে দিতে বাংলার হাজার বছরের বিয়ের ঐতিহ্য লালন ও পৃষ্ঠপোষকতার জন্য এই আয়োজন। ভবিষ্যতেও আমরা এধরণের যেকোন আয়োজনে আপনাদের পাশে থাকব। তিনি আরো জানান আগামীকাল থেকে শোরুমটির নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম চলবে।
