শেখ হাসিনা পার্কে কর্মসংস্থান হবে ১২ হাজার

0
771

সংবাদদাতাঃ যশোরে সদ্য নির্মিত শেখ হাসিনা সফটওয়্যার প্রযুক্তি পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। আগামীকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রযুক্তি পার্কটি উদ্বোধন করবেন। এ বিষয়ে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

Advertisement

 

সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে জানানো হয়েছে, এতে প্রায় ১২ হাজার তরুণের কর্মসংস্থান সৃষ্টি হবে। প্রযুক্তি পার্ক প্রকল্পের প্রকল্প পরিচালক জাহাঙ্গির আলম বলেন, এই পার্কের মূল ভবনে প্রায় ৫৫টি কোম্পানিকে বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে জাপানের দুটি কোম্পানিও রয়েছে। তিনি আরো বলেন, খুলনা বিভাগের ১০টি জেলাকে টার্গেট করে যশোরে এই সফটওয়্যার প্রযুক্তি পার্কটি স্থাপন করা হয়েছে। এখানে দেশি ও বিদেশি আইটি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে। এই পার্কে সফটওয়্যার উন্নয়ন, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, কলসেন্টার, গবেষণা এবং উন্নয়ন কাজ করা যাবে।

প্রকল্পের সার্ভে ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ২০১০ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উদ্বোধন করার সময় যশোরে আন্তর্জাতিক মানের একটি আইটি পার্ক স্থাপন করার ঘোষণা দিয়েছিলেন। তাঁর ওই ঘোষণার আলোকে ২০১৩ সালের ফেব্রুয়ারিতে শহরের শংকরপুর এলাকায় বেপজায় আইটি পার্কের নির্মাণ কাজ শুরু হয়। এটি নির্মাণে ৩০৫ কোটি টাকা ব্যয় হয়েছে। পার্কে ১৫তলা এমটিবি ভবন, ১২তলা বিশিষ্ট ফাইভ স্টার মানের ডরমেটরি ভবন, রাষ্ট্র পরিচালিত আর্ট কনভেনশন সেন্টার এবং আন্ডারগ্রাউন্ড পার্কসহ সব ধরনের আধুনিক সুবিধা সম্বলিত প্রায় ২ দশমিক ৩২ লাখ বর্গফুট স্পেস থাকবে। প্রতিটি ফ্লোরে ১৪ হাজার বর্গফুট স্পেস থাকবে। পুরো ভবনটি নির্মিত হয়েছে ভূমিকম্প প্রতিরোধে সক্ষম নির্মাণ কাঠামো দিয়ে। পাশাপাশি আইটি পার্কে একটি ৩৩ কেভিএ পাওয়ার সাবস্টেশন থাকবে। উল্লেখ্য, গত ৫ অক্টোবর এই পার্কে একটি আইটি মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৩০টি আইটি প্রতিষ্ঠান অংশ নেয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here