শেখ হাসিনার ৭৩ তম জম্মদিন উদযাপন করলেন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ

0
551

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম শুভ জম্মদিন উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের  উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪ ঘটিকায় সময় সুমিল পাড়া যুবলীগ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক কালিপদ মল্লিক, ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠিনক সম্পাদক মানিক মাস্টার, আবু হোসেন, ফোরকান, কাদির, যুবায়ের আহম্মেদ মনছুর,জাকির হোসেন, নুরুজ্জামান, ইউসুফ, ভাগিনা মাসুদ, জাহাঙ্গীর, তাতী লীগের সভাপতি লিটন, এ এস এম সানি প্রমুখ,  অনুষ্ঠান সঞ্চালন করেন সামসুল হক। এই সময় বিশেষ মোনাজাতের মাধ্যমে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য এবং দীঘায়ু কামনা করা হয়, সেই সাথে নারায়নগঞ্জের ৪ 

Advertisement

আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের জন্যও দোয়া করা হয় এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নাসিক প্যানেল মেয়র এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি জন্য দোয়া কামনা করা হয়।মোনাজাত ও দোয়া পরিচালনা করেন নুরে মদিনা দাখিল মাদ্রাসার সুপারেন্ট।

দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। এদিকে নাসিক ১নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতা ও আল-জাজিরা লাইমস এর মালিক আনোয়ার ইসলামের উদ্যোগে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মবার্ষিকী কেক কেটে পালন করা হয়। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেন আনোয়ার ইসলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here