শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 18519

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (18519, 'post_views_count', '0')

0

চার শর্ত পূরণ হলে বিএনপি নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী । রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চার শর্তের কথা জানান। শর্তগুলো হচ্ছে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির নির্বাচনে অংশ গ্রহণ, নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে এবং নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা। রিজভী বলেন, আওয়ামী লীগ নেতাদের কথায় মনে হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের মাস্টারপ্ল্যান চূড়ান্ত।

Advertisement

জাল জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করে মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাবন্দি করে রাখা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়া সেই মাস্টারপ্ল্যানেরই অংশ। কীভাবে আরেকটি ভোটারবিহীন নির্বাচন মঞ্চস্থ করা যায় সেই আয়োজনে তারা এখন ব্যস্ত রয়েছেন। রিজভী বলেন, ৫ জানুয়ারির মতো ভোটারবিহীন নির্বাচন আর এদেশে করতে দেয়া হবে না। নির্বাচন নিয়ে ছিনিমিনি করলে কাঁটাতারের বেড়া নয় চীনের প্রাচীরের ন্যায় প্রতরোধ গড়ে তোলা হবে। বিএনপি একতরফা ভাগাভাগির নির্বাচনকে কেবল প্রত্যাখ্যান নয় জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধের ধাক্কায় গুঁড়িয়ে দেবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আওয়ামী লীগ জনগণকে ধোকা দেয়ার বিদ্যা ভালো করেই জানে। তারা আত্মসম্মাানহীন প্রতারক। জনগণের সঙ্গে প্রতারণা করাই আওয়ামী লীগের রাজনৈতিক ইশতেহার’। বিএনপির মুখপাত্র বলেন, পিঠা ভাগের মতো সংসদীয় আসনের সিংহভাগ আওয়ামী লীগ নিজেদের কব্জায় রেখে বাকি স্বল্পসংখ্যক আসন অন্যদলকে ভাগ দেয়ার কথা শোনা যাচ্ছে। এটাই নির্বাচনহীন একদলীয় শাসনের নমুনা। ওবায়দুল কাদেরের কথায় যে আনুষ্ঠানিকতার কথা বলা হয়েছে সেটা কী তারই আলামত? আওয়ামী লীগকে উদ্দেশ কওে তিনি বলেন, আসন ভাগাভাগির বিষয়টি অনেকটা পরিস্কার হয়ে গেছে। যতই ষড়যন্ত্র করেন না কেন, যতই ভাগাভাগি করেন না কেন, বানরের পিঠা ভাগাভাগির নির্বাচন এদেশের জনগণ হতে দিদেবে না। রিজভী বলেন, বিএনপি ও খালেদা জিয়াকে ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন করার স্বপ্ন দেশের গণতন্ত্রকামী জনগণ বাস্তবায়িত হতে দেবে না। এদেশে বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষা এবং জনগণের আশা-আকাঙ্খার প্রতীক বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ছাড়া জাতীয় নির্বাচন হতে দেবে না জনগণ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিরেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম, আতাউর রহমান ঢালী, দলের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমদ, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here