শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সিদ্দিক আর নেই

0
636

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ সিদ্দিক আর নেই। মঙ্গলবার (২৫ মে) রাত ১১টা ৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, নাতি এবং সংগঠনের অগণিত সদস্য ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement

শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা এক শোক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

জীবিত অবস্থায় শেখ সিদ্দিক দেশের গরিব-দুঃখী ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য আমৃত্যু পরিশ্রম করে গেছেন।

আমরা অত্র সংগঠনের সবাই মরহুমের অবদানকে চির স্মরণীয় করে রাখতে এবং তার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপদান করতে সচেষ্ট থাকব।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here