হুমায়ূন আহমেদের উপন্যাস থেকে ‘কৃঞ্চপক্ষ’ নির্মাণ করছেন তার স্ত্রী মেহের আফরোজ শাওন। ছবিটির সহকারী পরিচালক জুয়েল রানা জানান, রিয়াজ গতকাল রোববার উত্তরার হইচই শুটিং বাড়িতেও ছবিটির কাজে অংশ নেন।
ছবিটিতে রিয়াজের নায়িকা হিসেবে দেখা যাবে মাহিকে। আজ তিনিও আছেন শুটিংস্পটে।
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে আগামী ১৩ নভেম্বর মুক্তি দেওয়ার কথা ছিলো ছবিটি। কিন্তু সেটি আর হচ্ছে না। সংশ্লিষ্টরা জানান, অচিরেই ‘কৃঞ্চপক্ষ’ মুক্তির নতুন তারিখ ঘোষণা করা হবে

