শীর্ষ মাদক ব্যবসায়ী আমজাতের সাথে পুলিশের সখ্যতায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

0
562

নিজস্ব সংবাদাতা: এ যেনো শর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে। যে পুলিশ দেখলে মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার কথা সেখানে শীর্ষ মাদক ব্যবসায়ীদের নিয়ে বিট পুলিশিং নামে ধর্ষণ বিরোধী বা জনসচেতনতায় পাশে বসিয়ে মিটিং করছে পুলিশ।
বলছি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের হোতা আমজাত হোসেনের কথা।
মাদক ব্যবসায়ী আমজাত দেওভোগ এলাকার সোবহান সরদারের ছেলে।

Advertisement


এলাকায় খোঁজ নিয়ে জানা যায়,আমাজাতের নেতৃত্বে
ধুতি মনির,ছোট বাবু,রাজিব,নুরনবী,শুভসহ প্রায় ১৫/২০ জনের একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট ও কিশোর গ্যাং দীর্ঘদিন যাবত সোনারগাঁও উপজেলার সাদীপুর,জামপুর ও কাচঁপুর ইউনিয়নের কয়েকটি এলাকায় মাদক ব্যবসা করে যাচ্ছে। অভিযোগ আছে মাদক ব্যবসায়ী আমজাতের সাথে রয়েছে কতিপয় পুলিশের সখ্যতা ও অবৈধ লেনদেন।
গত দুদিন আগে স্থানীয় নয়াপুর বাজারে আল আমিন মেম্বারের অফিসে তার অনুপস্থিতিতে মাদক ব্যবসায়ী আমজাতকে সাথে নিয়ে তালতলা ফাঁড়ির এসআই মিজান সহ কিছু পুলিশ সদস্য বিট পুলিশিং কার্যক্রমের সভা করেন।যেখানে এলাকার গন্যমান্য লোক উপস্থিত থাকার কথা সেখানে একজন শীর্ষ মাদক কারবারীকে সাথে বসিয়ে মিটিং করে পুলিশ। এ বিষটি জনসাধারণের কাছে পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে ধারণা সচেতন মহলের।


গত দুদিন আগে ১০০পিচ ইয়াবা সহ ডিবির হাতে গ্রেফতার হয় আমজাতের সহযোগী ছোট বাবু। দেওভোগ এলাকার শেষ প্রান্ত নির্জন দিয়াবাড়ী হিন্দু পাড়ায় আমজাতের মাদকদ্রব্য রেখে পাইকারী ভাবে বিক্রি করার সন্ধান পাওয়া গেছে এবং আমজাতের শেল্টারদাতা হিসেবে আছে আরেক শীর্ষ মাদক কারবারী ও সাংবাদিক হত্যা সহ একাধিক মামলার আসামী আসাদ ও তার ভাই কামরুজ্জামান কামু।


এমতাবস্থায় এসব মাদক ব্যবসায়ীদের হাত থেকে পরিত্রাণ পেতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here