শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন মানবতার ফেরীওয়ালা তারিক সাঈদ

0
634

ইমন খাঁন: গত ২৫.০১.২০২১ ইং মংগলবার বিকেল ০৩:০০ ঘঠিকায়, মতিঝিল বালুর মাঠে মতিঝিলসহ পাশাপাশি বিভিন্ন এলাকায় ছিন্নমূল ও গরিব দু:খী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তারিক সাঈদ। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নেই অসহায় মানুষের পাশে থাকেন তারিক সাঈদ। এই শীতের শুরু থেকেও তিনি প্রতিদিন ঢাকা দক্ষিনের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করে আসছেন। তারই ধারাবাহিকতায় গতকাল গভীর রাতে মতিঝিলের কালবার্ড রোডসহ বিভিন্ন স্থানে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করেন মানবিক এই নেতা। এ সময় তিনি বলেন,“অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকারগুলো নিশ্চিতকরণে জাতির জনক বঙ্গবন্ধু আমৃত্যু সঙগ্রাম করে গেছেন।

Advertisement

তারই ধারাবাহিকতায় মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি”। তিনি সকলের উদ্দ্যেশ্যে বলেন, “মানুষ মানুষের জন্য।

আসুন যার যার অবস্থান থেকে আমরা অসহায় দুস্থ মানুষের পাশে দাড়াই। সবাই মিলে গড়ে তুলি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ”। এ সময় তাঁর সাথে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here