শীতার্তদের মাঝে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড-এর কম্বল প্রদান

0
750

শীতার্তদের মাঝে বিতরণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে ৭৫ (পঁচাত্তর) হাজার পিস কম্বল প্রদান করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। ২৮ অক্টোবর, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কম্বল হস্তান্তর অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে নমুনা কম্বল হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু।

Advertisement

এসময় মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রধান কার্যালয়সহ ব্যাংকের সকল শাখায় গৃহীত বিভিন্ন কর্মসূচীর ফটো অ্যালবামও হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদারসহ বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, পরিচালক ও প্রধান নির্বাহীগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here