শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট

0
815

পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ক্ষতিপূরণের আদেশ বহাল রেখেছে হাইকোর্ট। আজ রবিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এই রায় দেন। আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম গণমাধ্যমকে জানান, রাজধানীতে পাইপে পড়ে নিহত শিশু জিহাদের পরিবারকে ২০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

Advertisement

ফলে হাইকোর্টের দেওয়া ২০ লাখ টাকা ক্ষতিপূরণের রায় বহাল থাকছে। ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি শিশু জিহাদের পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টের রায়ে শিশু জিহাদের পরিবারকে রেলওয়ে কর্তৃপক্ষকে ১০ লাখ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ১০ লাখ টাকা (মোট ২০ লাখ টাকা) ৯০ দিনের মধ্যে তার বাবা-মার কাছে হস্তান্তরের নির্দেশ দেন হাইকোর্ট। এর আগে ২০১৪ সালের ২৬ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে বাসার কাছে শাজাহানপুর রেলওয়ে মাঠের পাম্পের পাইপে পড়ে যায় জিহাদ। প্রায় ২৩ ঘণ্টা পর ২৭ ডিসেম্বর বিকেল ৩টার দিকে জিহাদকে উদ্ধার করা হয়। এরপর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here