শিশু চিকিৎসক ও মনোবিজ্ঞানীসহ ৬৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

0
646

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন চতুর্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর (এইচপিএনএসপি) কর্মসূচির অন্তর্ভুক্ত ‘হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট’ শীর্ষক অপারেশন প্ল্যানের আওতায় ‘সেকেন্ডারি ও টারশিয়ারি লেবেল হাসপাতালসমূহে শিশু বিকাশ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের জন্য অস্থায়ী ভিত্তিতে সাকুল্য বেতনে সরাসরি এ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Advertisement

৬৫ পদের মধ্যে সিনিয়র ইন্সট্রাক্টর (শিশু স্বাস্থ্য) একটি, সিনিয়র ইন্সপেক্টর (ডেভেলপমেন্টাল থেরাপি) একটি, ট্রেনিং কো-অর্ডিনেটর একটি, শিশুস্বাস্থ্য চিকিৎসক ২১টি, শিশু মনোবিজ্ঞানী ২০টি এবং ডেভেলপমেন্টাল থেরাপিস্ট ২১টি পদ রয়েছে।

আগামী ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here