শিশুকে কোলে নিয়ে বুকে জড়িয়ে সান্তনা দেন ওসি

0
656

মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসানের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, বাবাকে হারিয়ে পাগলপ্রায় শিশুকে কোলে নিয়ে বুকে জড়িয়ে সান্তনা দেন ওসি।

Advertisement

 

পিতা হত্যার যথাযথ ব্যবস্থা নেওয়ার (পুলিশের দিক থেকে) আশ্বাস দেন তিনি। এ বিষয়ে ওসি ইয়ারদুস হাসান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শিশুদের কান্না দেখে আমার খারাপ লেগেছে। শিশুরা বাবার জন্য কাঁদছে। তখন আমার নিজের সন্তানের কথা মনে পড়ে গেছে।’ উল্লেখ্য, কুলাউড়া উপজেলার গুতগুতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত হন দিলু মিয়া নামে এক ব্যক্তি। বাবাকে হারিয়ে তার শিশু সন্তানরা পাগলপ্রায়। গত বৃহস্পতিবার ওসি ইয়ারদুস হাসান ঘটনাস্থল পরিদর্শনে গেলে দিলুর সন্তানদের বুকে জড়িয়ে, কোলে  নিয়ে সান্ত¦না দেন।

 

 

 

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here