শিক্ষিকাকে বেধড়ক মারধর করেছে এক সুদখোর মহাজন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 48658

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (48658, 'post_views_count', '0')

0

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সুদের টাকার জন্য প্রধান শিক্ষিকাকে বেধড়ক মারধর করেছে এক সুদখোর মহাজন। এ ঘটনাটি ঘটেছে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ বিকাল ৪ টার সময় উপজেলার দক্ষিনশ্রীপুর ইউনিয়নের পাঠাবুকা গ্রামের সুদখোর মহাজন মোফাজ্জলকে আটক করে।

Advertisement

আটকের পর তাহিরপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে থানা পুলিশের হাত থেকে জিম্মায় ছাড়িয়ে নিয়ে যান প্রধান শিক্ষিকাকে মারধর করা ওই সুদখোর মোফাজ্জলকে ।

যার ফলে এখন উপজেলা জোরেই বইছে আলোচনা আর সমালোচনার ঝড়। শিক্ষক সমিতির সভাপতি সুদখোর মোফাজ্জলকে ছাড়িয়ে নিয়ে আসায় ক্ষোভ দেখা দিয়েছে উপজেলার অন্যান্য প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের মধ্যে । আহত শিক্ষিকা তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের সুলেমানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা যায়, শিক্ষকা বেবী রাণী তালুকদার,বছর দু’এক পূর্বে একই ইউনিয়নরে পাঠাবুকা গ্রামের আব্দুল হকের পুত্র সুদখোর মহাজন মোফাজ্জলের নিকট থেক প্রতি মাসে ১০ হাজার টাকা সুদে ১ লক্ষ টাকা সুদে নেন। পরবর্তীতে সুদখোর মহাজনকে তিনি প্রতি মাসে সুদের দশ হাজার টাকা করে পরিশোধ করে আসছিলেন। এভাবে কয়েক মাস অতিবাহিত হওয়ার পর তাহিরপুর উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে’র মধ্য¯’তায় প্রথমে ৫০ হাজার টাকার চেক এবং দ্বিতীয় দফায় ৬০ হাজার টাকার চেকের মাধ্যমে সুদখোর মহাজন মোফাজ্জলের সাথে তিনি লেনাদেনা নিস্পত্তি করেন। কিন্তু সুদখোর মহাজন তার নিকট আরো টাকা দাবী করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় শিক্ষিকা বেবী রানী বৃহম্পতিবার তাহিরপুর উপজেলা সদরে আসলে মোফাজ্জল তার কাছে টাকা দাবী করে এবং তিনি অপারগতা প্রকাশ করলে তাকে মারধর করে। ঘটনাটি জানাজানি হলে তাৎক্ষনিক মূহুর্তে তাহিরপুর থানা পুলিশ সুদখোর মোফাজ্জলকে আটক করে।

তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে বলেন,ঘটনায় আটককৃত মোফাজ্জলকে আমার জিম্মায় দেয়া হয়। ঘটনার দৃস্টান্তমূল বিচার হবে।

মুকসেদপর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর ভট্রাচায্য বলেন থানা পুলিশ আটক করে নিয়ে যাওয়ার পর প্রধান শিক্ষক কেন সুদখোর মহাজন কে তার জিম্মায় নিয়ে আসেন তা আমাদের জানা নাই। তবে আমরা চাই সুদেখোর মহাজন কে আইনের আওতায় এনে তার বিচার হোক।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান বলেন, প্রধান শিক্ষিকাকে বেধড়ক মারধরের অভিযোগে সুদখোর মোফাজ্জলকে আটক করা হয়েছে। আটকের পর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষিকা বেবী রানী তালুকদার এর স্বামীকে নিয়ে থানায় আসেন এর উপযুক্ত বিচার করে দেবেন। তাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দের জিম্মায় মোফাজ্জল দিয়ে দেয়া হয়েছে। উপডুক্ত বিচার না করতে পারলে তিনি তাকে আবারো থানা হাজতে সোপর্দ করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here