শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ‘ভর’ করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের

0
573

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ভর করেছে। এছাড়া তিনি বলেন, সাত দিন ধরে ধৈর্য ধরেছি, পুলিশকে অপমান করা হয়েছে। আজ রবিবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।

Advertisement

এ সময় সেতুমন্ত্রী গতকাল শনিবার শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলার সমালোচনা করেন। তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবে, তাদের বল প্রয়োগ করবে না; চুমু খাবে। এ সময়, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি ‘ভর’ করেছে বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মন্ত্রী বলেন, বিএনপি নিরাপদ সড়কের আন্দোলনকে নিরাপদ ক্ষমতার পথ হিসেবে ব্যবহার করতে চায়। সেই এজেন্ডা নিয়ে এরা এগিয়ে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here