শিক্ষক-শিক্ষিকার প্রকাশ্য পরকীয়া

0
739

পটুয়াখালীর বাউফল উপজেলার সদর ইউপির ৯৫নং হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান এবং সহকারী শিক্ষিকা লুবনা আক্তার (শিক্ষক-শিক্ষিকা) দীর্ঘদিনের পরোকিয়ার সর্ম্পক অত্যন্ত আপত্তিকর অবস্থায় পরিনত হওয়ায় আজ বুধবার (১আগস্ট) বেলা ১১টার দিকে বিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে হোসনাবাদ গ্রামের এলাকাবাসী এবং বিদ্যালয়ের অভিভাবক বৃন্দ।

Advertisement

 

পরে তারা বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯৫ নং হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিসুর রহমান এবং সহকারী শিক্ষিকা লুবনা আক্তার দীর্ঘদিন যাবৎ পরোকীয়ায় লিপ্ত। তাদের অসামাজিক কার্যকলাপ বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্যগণসহ এলাকাবাসীর কাছে হাতে নাতে ধরা পরে। বিদ্যালয় চলাকালীন সময় তাদের চলাফেরা কথাবার্তা, অঙ্গভঙ্গিমা অত্যন্ত ন্যক্কারজনক লজ্জাজনক ও অসামাজিক এবং কুরুচিপূর্ণ। তাদের অন্যত্র বদলি ও আইনানুগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বজায় ও এলাকার ভারসাম্য রক্ষার জন্য প্রায় তিন শতাধিক এলাকাবাসী ও বিদ্যালয়ের অভিভাবকেরা বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে। পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সুলতান তালুকদার এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপর এক সূত্র জানায়, আনিচুর রহমানের স্ত্রী ও সন্তান রয়েছে। সে এর আগেও এই বিদ্যালয়ের তিন জন শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছিলেন। তাদের মধ্যে একজনকে প্রেমের ফাদে ফেলে ১লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। অন্যদিকে লুবনা আক্তারের স্বামী অনেক আগে মারা যায়। এ ব্যাপারে সহকারী শিক্ষক আনিচুর রহমান ও সহকারী শিক্ষিকা লুবনা আক্তার সাংবাদিক দের জানান, তারা গোপনে বিয়ে করেছে। এ প্রসঙ্গে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহসভাপতি মজিবুর রহমান জানান, এলাকা ও বিদ্যালয়ের সুন্দর পরিবেশ রক্ষার্থে শিক্ষকদ্বয়কে অন্যত্র বদলি করা হোক এবং আইনানুগত শাস্তির ব্যবস্থা করা হোক। এদিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান তালুকদার জানান, আমরা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা সভা ডেকে তাদের বিরুদ্ধে ইউএনও এবং শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দিব তাদের অপসারণের জন্য। এব্যাপারে বাউফল উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) পিজুস চন্দ্র দে বলেন, ঘটনার সত্যতা যাচাই করে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here