উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে গতকাল রোববার সকাল থেকে ৫টা পর্যন্ত সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম সরদার ও ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য হানিফ হাওলাদার, ৩নং ওয়ার্ডের সদস্য প্রার্থী নজরুল ইসলাম উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ জসিম উদ্দিনের কাছে তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। রোববার বেলা ১২টায় ইউপি চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম সরদারের মনোনয়ন পত্র প্রত্যাহারের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবলীগ সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
