শার্শায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতার মৃত্যু

0
134

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় নেশার টাকা না দেয়ায় মাদকাসক্ত ছেলের ইটের আঘাতে পিতা মহি উদ্দিন (৬২) নিহত হয়েছে। নিহত মহি উদ্দিন শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের মৃত দূর্লভ সরদারের ছেলে। রবিবার রাতে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

নিহত মহি উদ্দিনের ছেলে জাহিদ হাসান বলেন, গত ১৭ মার্চ রোববার আমার বাবার কাছে ছোট ভাই জনি নেশা করার জন্য টাকা চাই কিন্তু সে টাকা না দিলে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জনি ইট দিয়ে আমার বাবাকে মাথায় আঘাত করে। গুরুতর আহত হলে হাসপাতালে ভর্তি করি। এক সপ্তাহ হাসপাতালে রাখার পর বাড়ীতে নিয়ে আসি কাল রাতেই আমার বাবা মারা গেছে।  

এ ব্যাপারে শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহত ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন দেখতে পায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং মাদকাসক্ত ছেলে জনিকে আটক করেছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here