শারদীয় দূর্গাপূজা উপলক্ষে-পলাশে ৫৬ মন্ডবে নগদ অর্থ বিতরন

0
709

মাহবুব সৈয়দ : নরসিংদীর পলাশ উপজেলায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ৫৬টি মন্ডবে ৫ হাজার করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় পলাশ খানেপুর আওয়ামীলীগ অফিস কার্যালয়ের হলরুমে নরসিংদী-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব কামরুল আশরাফ খান (পোটন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার নিজস্ব তহবিল থেকে ৫৬টি মন্ডবে নগদ ৫ হাজার করে মোট ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা পূজা উর্দযাপন কমিটির সভাপতি কার্তিক গুহ। এসময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা পূজা উর্দযাপন কমিটির সাধারন সম্পাদক সুব্রত কুমার দাস, পলাশ উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আল মুজাহিদ তুষার, পলাশ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অমিত চন্দ্র দাস, বিশ্বজিৎ পাল প্রমুখ।

Advertisement

পলাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পূজা কমিটির সভাপতি-সেক্রেটারিসহ প্রায় দেড় শতাধিক লোক উপস্থিত থেকে নগদ টাকা গ্রহণ করেন।সাবেক এমপি কামরুল আশরাফ খান (পোটন) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নগদ টাকা বিতরণ শেষে তিনি বলেন,

আমি যখন এমপি ছিলাম তখন থেকে শুরু করে অদ্যবধি আপনাদের পাশে আছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেবা করে যাবো। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য আশীর্বাদ করবেন।

আপনারা যেন ভালো থাকেন, সুস্থ্য থাকেন আমি সেই কামনাই করি। তিনি আরো বলেন, বৈশ্বিক করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক পড়ে আপনারা সচেতন থেকে শারদীয় দূর্গা উৎসব উর্দযাপন করবেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here