শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির র‍্যালি  উপহার সামগ্রী শীতবস্ত্র  বিতরণ

0
168

আব্দুল আলিম বাহাদুর: বান্দরবান নাইক্ষ্যংছড়িতে ১১ ব্যাটালিয়ান, বিজিবির আয়োজনে পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শান্তি র‌্যালি,ও পাহাড়ী বাঙ্গালীদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Advertisement

শনিবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময়ে  ১১বিজিবির জোন কমান্ডার লেফটেনেন্ট কর্নেল মো: সাহল আহমদ নোবেল এসি নেতৃত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের অফিসের সামনে থেকে বিজিবি’র গেইট পর্যন্ত একটি শান্তি র‌্যালি বের করা হয়।

র‍্যালির শেষে  ব্যাটালিয়নের ট্রিনিং সেন্টারে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ১১ব্যাটেলিয়নের জোন কমন্ডার লে.কর্ণেল সাহল আহমদ নোবেল এসি।

এসময়ে উপস্থিত ছিলেন,ক্যাপ্টেন রাফি-উস-হাসান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ড ক্যাপ্টেন মো: আবিদ হাসান রাহাত,ও জোনের সংযুক্ত অফিসার লেম্বুছড়ি বিওপি,উপজেলা প্রশানের কর্মকর্তা,পুলিশ, আনসার, স্হানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক হেডম্যান,কারবারী,ক্ষুদ্র নৃ-গোষ্ঠী,

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র/ছাত্রী,পাহাড়ী বাঙ্গালীসহ বিজিবির সদস্যগন উপস্থিত ছিলেন,

র‍্যালির শেষে বিজিবি’ ট্রেনিং সেন্টারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পাহাড়ী বাঙ্গালীদের সাথে  মতবিনিময় সংক্ষিপ্ত বক্তব্যে লে: কর্ণেল মো: সাহল আহমদ নোবেল এসি, বলেন,মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর যেই শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিলো, তার ফলে আজ পাহাড়ে শান্তির সুবাতাস বইছে।  তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পরবর্তী সময়ে জেলা এবং উপজেলার  স্কুল, কলেজ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নণ  হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here