বাকেরগঞ্জ প্রতিনিধি: কোনরকম জটিলতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশেই শুরু হলো আউলিয়াপুর পঞ্চম শ্রেণীর কোমল মতি শিশুদের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ২০১৮। এবার পরীক্ষায় ১২ নং রঙ্গশ্রী ইউনিয়নে দুটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে আউলিয়াপুর সরকরী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বসেছে প্রাথমিক ও ইবতেদায়ী ৪৮১ জন খুুদে শিক্ষার্থী। গত ১৮ নভেম্বর রোজ রবিবার সমাপনী পরীক্ষা শুরু থেকে শান্তিপূর্ন পরিবেশে গত ২২ নভেম্বর রোজ বৃহস্পতিবার চতুর্থ দিন প্রাথমিক বিদ্যালয়ের ও ইবতেদায়ী মাদ্রাসা সাধারন বিজ্ঞান পরীক্ষা শেষ হয়েছে।
শুরু থেকে চতুর্থ দিনের পরীক্ষা পর্যন্ত কোন ক্ষুদে শিক্ষার্থী বহিস্কার হয়নি। পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৫টি ও ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা ৬টি মোট ২১টি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থী অংশ গ্রহন করে এই কেন্দ্রে। আউলিয়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বার আউলিয়া দরবার শরীফে পূর্ন ভূমিতে অবস্থিত কেন্দ্রটি। কেন্দ্রের সচিব আউলিয়াপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাঃ আইরিন পারভীন এর কাছে প্রকাশ্যে জানতে চাইলে তিনি বলেন ক্ষুদে শিক্ষার্থীদের ভয়ভীতি মধ্যে দিয়ে সুষ্ঠ শান্ত পরিবেশে পরীক্ষা চলছে। সমাপনি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোসাঃ শাহনাজ পারভীন শিল্পীর কাছে প্রকাশ্যে জানতে চাইলে তিনি জানান সুষ্ঠ শান্ত মনোরম পরিবেশে প্রাথমিক ও ইবতেদায়ী কমলমতী শিশুদের পরীক্ষা চলতেছে। তৃতীয় দিন পরীক্ষা পরিদর্শনে আসেন বরিশাল প্রাথমিক শিক্ষা অফিসের ডি,ডি মহোদয়। ডি,ডি মহোদয় বলেন, পিএসসি পরীক্ষার জন্য একজন ছোট্ট শিশুকে যেভাবে পরিশ্রম করে প্রস্তুতি নিতে হয়, তা সত্যিই ভাববার বিষয়। বিষয়টি কেবল ছোট্ট শিশুটির জন্যই ভীতিকর নয়, এটি তাদের অভিভাবকদের জন্যেও উদ্বেগের বিষয়।

