শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার পুষ্পাঞ্জলি অর্পন

0
523

মোঃ কামাল হোসেনঃ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ১৪ই ডিসেম্বর বিকাল ৫ টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, চসিক এর সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, নগর যুবলীগ নেতা সুমন দেবনাথ প্রমুখ।

Advertisement

এসময় সংক্ষিপ্ত আলোচনায় তাঁরা বলেন, ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙ্গালি জাতীর মেরুদন্ড ভেঙ্গে দিতে নির্বিকারে হত্যা করে দেশের শত শত বুদ্ধিজীবীকে। বাঙ্গালি জাতিকে দমিয়ে রাখার এই প্রচেষ্টায় পাকিস্তানি ঘাতকরা সফল হতে না পারলেও বাঙ্গালি হারায় শত শত মেধাবী কর্ণধার। যে তি কখনো পূরণ হওয়ার নয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here