শহরে অসাধু বিদ্যুৎ কর্মচারীদের সহযোগীতায় গড়ে উঠেছে অর্ধ শতাধিক টমটম গ্যারেজ

0
572

হবিগন্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে ব্যাঙ্গের ছাতার মত গড়ে উঠেছে অবৈধ টমটম গ্যারেজ। এসব গ্যারেজে অবৈধ ভাবে প্রতিদিন হাজারেরও বেশী টমটম চার্জ করা হয়। ফলে একদিকে যেমন সরকার হারাচ্ছে হাজার হাজার টাকার রাজস্ব অন্যদিকে অপরিকল্পিত ঝুকিঁপূর্ণ ভাবে চোরাই বিদ্যুৎ ব্যবহার করে গ্যারেজ করায় প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা, দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতি। অভিযোগ রয়েছে বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মচারীদেরকে ম্যানেজ করেই গ্যারেজ মালিকরা বহাল তবিয়তে এসব ব্যবসা করে যাচ্ছে।

Advertisement

গতকাল শনিবার সরেজমিনে শহর ঘুরে দেখা যায়, ২ নং পুল, বড় বহুলা, পৌদ্দারবাড়ী, এড়ালিয়া, নাজিরপুর, আলম বাজার, গরুর বাজার, যশেরআব্দা, শ্মশানঘাটসহ বিভিন্ন স্থানে প্রায় ৫০ টি টমটম গ্যারেজে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইন থেকে চোরাইভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুধু তাই নয় ওই লাইন গুলোতে ব্যবহার করা হচ্ছে খুবই নিন্ম মানের সরঞ্জাম।

যেকোন সময় এ থেকে অগ্নিপাতের সুত্রপাত হয়ে ঘটতে পারে মারাত্মক প্রাণহানী। মাঝে-মাঝে কর্তৃপক্ষের লোক দেখানো অভিযান পরিচালনা করলেও ধরা-ছোয়ার বাইরে থেকে যায় নির্ধারিত অসাধু গ্যারেজ ব্যবসায়ীরা। এ ব্যাপারে হবিগঞ্জ বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফরহাদ হোসেন জানান, বার বার আমরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে আটক করে জেল জরিমানা করলেও তারা থামছে না।

কিছুদিন পর আবারও শুরু করে এসব অবৈধ গ্যারেজ ব্যবসা। তবে এই অসাধু ব্যবসায়ীরা খুবই চালাক, মধ্যরাতে সংযোগ দিয়ে ভোর হবার আগেই সংযোগ খুলে ফেলে। আমাদের কোন নৈশ টিম না থাকায় তাদের ধরা সম্ভব হচ্ছে না। এই কারনে ট্রান্সফরমার ও লাইনের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here