শর্মা হাউজসহ তিন প্রতিষ্ঠানকে জরিমানা বাজার অভিযান টাঙ্গাইল জেলা কার্যালয়

0
7107

০৩ এপ্রিল, ২০২১ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল  অালম রিজভী জেলার সদর উপজেলার টাঙ্গাইল সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন।  তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অাইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে  টাঙ্গাইল সদরে শর্মা হাউজসহ ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১৩,০০০/- জরিমানা অারোপ ও অাদায় করা হয়। এসময় সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীদের স্বাস্হ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয়, মূল্য তালিকা প্রদর্শন ও তালিকা হালনাগাদ করা, ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ,

Advertisement

অধিক মূল্যে পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে জেলা পুলিশের

একটি চৌকশ দল সহযোগীতা করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here