শরিয়তপুরে যুবকের পায়ের রগ কর্তন

1
1470

স্টাফ রিপোর্টার: শরিয়তপুরের জাজিরা উপজেলার কাজির হাটে যুবক কালু মোল্যার পায়ের রগ কেটে দিলেন মাদক সম্রাট জয় মোল্যা ও ফরহাদ টেপা।  ২২ জানুয়ারী সকাল বেলা কাজির হাট বাজারের মধ্যে এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রকাশ্য দিবালোকে কাজির হাট বাজারের কালু মোল্যার মুখে নেশা দ্রব্য দিয়ে তাকে অজ্ঞান করে  মাদক ব্যবসায়ী জয় ও তার লোকজন। পরে তারা কালুর ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়। কালু মোল্যার পিতার নাম মরহুম দবির মোল্যা। ফোরহাদ টেপার পিতা সিরাজ টেপা ও জয় মোল্যার পিতা আয়্যুম মোল্যা। এলাকায় তারা দীর্ঘদীন ধরে মদ,বিয়ার,ইয়াবা ও চোরাই মোটরসাইকেল বেচা-কেনা করে আসছে। এলাকায় তারা বিশাল বিশাল এক সিন্ডিকেট গড়ে তুলেছে। আর এই বিশাল সিন্ডিকেট এর মুল হোতা প্রায় আড়াই ডজন মামলার আসামি জসিম মোল্যা। জসিম মোল্লা ও জয় মোল্লা আপন ভাই। জসিম মোল্যার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করেন জয় মোল্যা ও ফরহাদ টেপা।

Advertisement

তাদের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর হামলা মামলা,ঘরবাড়ি ভাংচুর ও মেরে ফেলার ভয় দেখানো হয়।

স্থানীয় এম,পি ও জাজিরা উপজেলা চেয়ারম্যান এর নাম ভাঙিয়ে তারা এ সকল কর্মকাণ্ড করে যাচ্ছেন বলে জানায় এলাকাবাসী। প্রান ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। এ ঘটনায় জাজিরা থানায় মামলা করা হয়েছে। মামলা নং-১৪ তারিখ-২৩-০১-২০২০ইং

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here