নিজস্ব প্রতিবেদকঃ অসুস্থ মানুষদেরকে জিম্মি করে এদেশে এক শ্রেনীর ভুয়া চিকিৎসক চিকিৎসার নামে প্রতারণা করে আসছে। এতে অসুস্থ মানুষ আরও অসুস্থ হচ্ছে এবং প্রতারক চিকিৎসকরা আখের গোছাচ্ছে। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালত ও সরকারের স্বাস্থ্য বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। তবে এতে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না। আইনের ফাঁকফোঁকড় দিয়ে বের হয়ে পুণরায় এ হীন পেশায় নিযুক্ত হচ্ছে। ডাঃ মো দেলোয়ার হোসেন সুবিন ডেন্টাল ক্লিনিক নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার চিকিৎসা কেন্দ্রের ঠিকানা ১৪১২ মুরাদপুর মাদ্রাসা রোড, কুদরত আলী বাজার, ঢাকা-১২৩৬। ভিজিটিং কার্ডে তিনি কোলকাতা থেকে বিডি এ এস পাশ করেছেন বলে উল্লেখ করা হয়। অথচ ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ তিনি কোনদিন কোলকাতা যাননি। তাছাড়া তিনি চিকিৎসা বিজ্ঞানের কিছুই জানেন না। তার বিরুদ্ধে অভিযোগ থেকে দেখা যায় তিনি কোন স্কুল কলেজে পড়ালেখা করেন নাই। বাগেরহাট জেলায় মোরলগঞ্জ থানা শহরে কোহিনুর মেডিকেল হল নামে একটি ঔষধের দোকানে কর্মচারী ছিলেন। তার পিতার নাম মোঃ আঃ হাকিম তালুকদার, স্থায়ী ঠিকানা গ্রামঃ বালিপাড়া, থানাঃ ইন্দুরকানী, জেলাঃ পিরোজপুর। এলাকাবাসি সবাই তাকে ঔষধের দোকানের একজন নিন্মতম কর্মচারী হিসেবে জানেন। তিনি কোলকাতার উচ্চ ডিগ্রী ব্যবহার করে চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছন। আরও অভিযোগ রয়েছে তিনি তার স্ত্রী ডা: সাবানা আক্তার লতাকে দিয়েও একই কায়দায় চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছেন। ডিপ্লোমাধারী স্ত্রীকে নামি দামি হাসপাতালের বিশেষজ্ঞ ডেন্টাল সার্জন পরিচয় দিয়ে চিকিৎসার নামে প্রতারণা করে আসছেন। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ও আমাদের নিকট প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ ব্যাপারে তার সাথে তার মুঠোফোনে যোগযোগ করলে তিনি কোন সন্তোষজনক বক্তব্য দিতে পারেননি। অধিকন্ত তিনি তার শিক্ষাগত, চিকিৎসা সংক্রান্ত ও অভিজ্ঞতা সংক্রান্ত কোন প্রমান বা কাগজপত্র দেখাতে পারেননি। চিকিৎসার নামে তার এধরনের অপকর্মের ব্যাপারে অপরাধ বিচিত্রার তদন্ত চলছে। আগামি সংখ্যায় চোখ রাখুন।

