লৌহজংয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76615

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76615, 'post_views_count', '0')

0

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে শনিবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে

Advertisement

উপজেলা পরিষদ মাঠে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ এর মানববন্ধনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ জাকির হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফেরদাউস হিলাল ও সাধারণ সম্পাদক সাংবাদিক নাছির উদ্দিন আহমেদ জুয়েলের নেতৃত্বে কমিটির সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ, মো. কামরুজ্জামান, সদস্য সালমা পারভেজ, এ্যাডভোকেট শাহনাজ সুমী ও সাংবাদিক মিজানুর রহমান ঝিলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ও লৌহজং বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, বয়স্কাউট, গার্লস গাইড এবং সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। সে হিসেবে এবার ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here