লোহাগাড়ায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রী আত্নহত্যা : স্বামী পলাতক।

0
454

 চট্টগ্রাম প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় তানজিনা নাসরিন কেমী (১৯) নামের এক গৃহবধূ আত্নহত্যা করেছে।সে উপজেলার চরম্বা ইউনিয়নে ৯নং ওয়ার্ডের নাফারটিলা সিকদার পাড়ার জয়নাল আবেদীনের মেয়ে। তার ৭ মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে।বুধবার (৬ এপ্রিল) দুপুরে চরম্বা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ওয়াহেদের পাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী মোঃ এরশাদ পলাতক।স্থানীয় সূত্রে জানা যায়, তারা প্রেম করে বিবাহ করলেও প্রায় সময় স্বামী-স্ত্রী ঝগড়ার শব্দ শুনা যেত। ঘটনা দিন স্বামীর সাথে অভিমান করে তানজিনা আত্নহত্যা করে।লোহাগাড়া থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে গিয়ে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here